বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:৫৩
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান ছিল গুম-খুন ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন

কুষ্টিয়ায় পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যাবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক  কুষ্টিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭) এপ্রিল বিকাল ৩ টায় কুষ্টিয়া-খোকসা থানাধীন রতনপুর গ্রামের জনৈক মোঃ কারশেদ আলীর বাড়ীর সামনে পাকা রাস্তা এলাকা থেকে তিন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন,সামসুল হক,মোঃ মিলন মোল্লা ও মোঃ সুমন মোল্লা।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় তিনি আরও জানান, শনিবার বিকাল ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে,কুষ্টিয়া খোকসা থানাধীন রতনপুর গ্রামের জনৈক মোঃ কারশেদ আলীর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর কয়েকজন লোক মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই মোঃ হুসাইন, এস আই মুহম্মদ ইমদাদুল হক সংগীয় অফিসার ফোর্সসহ কুষ্টিয়া-খোকসা থানাধীন রতনপুর গ্রামের মোঃ কারশেদ আলীর বাড়ীর সামনে পাকা রাস্তা এলাকায় পৌছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন জন ব্যক্তি দৌড়িয়ে পালানোর চেষ্টাকালে পুলিশ তাদের গ্রেফতার করে।

এ সময় গ্রেফতারকৃত ১ নং আসামী সামছুল হকের দেহ তল্লাশীকালে তার পরিহিত লুঙ্গির ডান কোমরে জিপারযুক্ত নীল রংয়ের পলিপ্যাকে রক্ষিত ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং তার শার্টের বাম পকেটে রক্ষিত ০১টি পুরাতন itel টাচ মোবাইল ফোন, ২নং আসামী মোঃ মিলন মোল্লার পরিহিত প্যান্টের বাম পকেটে রক্ষিত জিপার যুক্ত নীল রংয়ের পলিপ্যাকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং তার পরিহিত প্যান্টের ডান পকেটে রক্ষিত ০২টি পুরাতন ব্যবহৃত মোবাইল ফোন এবং নগদ ২৫০০ টাকা,৩নং আসামী মোঃ সুমন মোল্লা এর পরিহিত প্যান্টের বাম পকেটে জিপারযুক্ত নীল রং এর পলিপ্যাকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং তার পরিহিত প্যান্টের ডান পকেটে রক্ষিত ০১টি পুরাতন ব্যবহৃত Samsung টাচ মোবাইল ফোন উদ্ধার করা হয়।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম আরও জানান,গ্রেফতারকৃত তিন মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও মাদক নির্মুলে পুলিশের এ অভিযান চলমান থাকবে।