শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৫৭
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

২২ এপ্রিল থেকে মার্কেট খুলে দেওয়ার দাবি

ডেস্ক রিপোর্ট  আগামী ২২ এপ্রিল থেকে সারাদেশের মার্কেট, দোকানপাট ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান খু্লে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

আজ রবিবার (১৮ এপ্রিল) নিউমার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সেই সঙ্গে ঈদের আগে ঋণ প্রণোদনা হিসেবে সরকারের কাছে ৪৮ হাজার ৩৫৪ কোটি টাকা দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সরকার সারা দেশে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ জারি করে গত ৪ এপ্রিল। পরদিন থেকেই দোকানপাট খুলে দেওয়ার দাবিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের আন্দোলনের মুখে ৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে শপিংমল ও দোকানপাট খোলার অনুমতি দেয় সরকার। প্রথম দফায় ঢিলেঢালা লকডাউন পালনের পর ১৪ এপ্রিল থেকে দেশব্যাপী আবার এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়। দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হবে ২১ এপ্রিল রাত ১২ টায়।

এদিকে দ্বিতীয় দফার কঠোর লকডাউন শেষ হওয়ার আগেই এর সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা হচ্ছে বলে জানা গেছে।