শুক্রবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:৪১
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান ছিল গুম-খুন ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন

বরিশালে করোনা উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট  করোনাভাইরাস আক্রান্ত ও উপসর্গ নিয়ে বরিশালে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২০৮ জন। এনিয়ে বরিশালে মৃত্যুর সংখ্যা ২৪২ এবং আক্রান্ত ১৩ হাজার ৩৩৭ জন।

রোববার সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এমন তথ্য দিয়ে বলছে, তিনজন মৃত্যু ও শতাধিক আক্রান্তের পরিসংখ্যাটি গত ২৪ ঘণ্টার।

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বরিশাল জেলায় ১০০ জন, ঝালকাঠিতে ২৯ জন, পটুয়াখালীতে ২৮ জন, ভোলায় ২৩ জন, পিরোজপুরে ২১ জন এবং বরগুনায় সাত জন।

এদিকে শেবাচিম হাসপাতালের একটি সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনা আক্রান্ত ৩০ জন রোগী সুস্থ হয়েছেন। এনিয়ে বিভাগটিতে মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ২৮ জন। আর বিভাগটিতে করোনা আক্রান্ত দুই হাজার ৩০৯ জন রোগী চিকিৎসাধীন। এরমধ্যে কিছু রোগী হাসপাতালে ও অন্যরা নিজ বাসায় চিকিৎসাধীন। বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ২৪২ জনের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন বরিশাল জেলায় ১০৩ জন। এরপর পটুয়াখালীতে ৪৭ জন, পিরোজপুরে ২৯ জন, ঝালকাঠিতে ২৩ জন, বরগুনায় ২২ জন ও ভোলায় ১৮ জন। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা শহীদুল (৪৮), বরিশাল নগরের নবগ্রাম রোড এলাকার বাহাউদ্দিন গাজী (৭০) এবং রুপাতলী এলাকার সানজিদা রহমানের (৫০) মৃত্যুবরণ করেছেন।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, করোনার প্রথম ঢেউয়ে বরিশাল বিভাগে সংক্রমণের হার কম থাকলেও দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হার বেশি। এ অবস্থায় শুধু করোনার টিকা গ্রহণ করলেই চলবে না সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।