শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:৫৮
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান ছিল গুম-খুন ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, যুবক আটক

ডেস্ক রিপোর্ট  প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সামাজিক যোগযোগমাধ্যমে নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট দেওয়ার অভিযোগে ভোলার চরফ্যাশনে শাহিন আলম মোহাম্মদী নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার চরমানিকা ইউনিয়নের চরকচ্চপিয়া গ্রামে ওই যুবকের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক শাহিন উপজেলার ৪নং ওয়ার্ডের মো. ফারুকের ছেলে।

দক্ষিণ আইচা থানার ওসি (তদন্ত) মিলন কুমার বিশ্বাস জানান, আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে।

থানা সূত্রে আরও জানা যায়, গত ১৪ এপ্রিল শাহিন আলম মোহাম্মদী নামে ওই যুবক তার সামাজিক যোগযোগমাধ্যমে ফেসবুকে নিজের নামের আইডি থেকে প্রধানমন্ত্রীর একটি ছবি বিকৃত করে পোস্ট দেন।

পোস্ট করা ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।