শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩৯
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান ছিল গুম-খুন ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন

চলমান লকডাউন ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট  চলমান লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সোমবার সন্ধ্যা নাগাদ লকডাউন বাড়ানোর প্রজ্ঞাপন হতে পারে।

প্রতিমন্ত্রী আরো বলেন, কারিগরি কমিটি গতকাল রোববার বৈঠক করে লকডাউন আরো ১ সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে।

আমরা আজ ভার্চুয়াল বৈঠক করেছি। পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে চলমান লকডাউন ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজই এ সিদ্ধান্তের সামারি (সারসংক্ষেপ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর আজই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানান তিনি।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারা দেশে আরও এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন বাড়ানোর চিন্তাভাবনা করছে। জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তাভাবনা করছে।

১৪ এপ্রিল থেকে চলমান প্রথম দফার সর্বাত্মক লকডাউন শেষ হচ্ছে ২১ এপ্রিল।