বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৩৩
শিরোনাম :
বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নেওয়াজ গ্রেফতার

অনলাইন ডেস্ক:পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নেওয়াজকে গ্রেফতার করা হয়েছে। মরিয়ম পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট। সংবাদমাধ্যম দ্যা দন গ্রেফতারের খবরটি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে চৌধুরী সুগার মিলের অর্থ প্রতারণায় সংযোগ থাকায় মরিয়মকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) কোট লাখপাতের কারাগারে থাকা বাবা নওয়াজ শরিফকে দেখে ফেরার পথে তাদের গ্রেফতার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)।

এই মামলায় সম্পৃক্ততার জেরে মরিয়মের সঙ্গে তার চাচাত ভাই ইউসুফ আব্বাসকেও গ্রেফতার করা হয়েছে। খবর দ্য ডনের।

পিএমএল-এন সূত্র জানায়, ভাইস প্রেসিডেন্ট মরিয়ম বর্তমানে এনএবি’র প্রধান কার্যালয়ে আছেন। গ্রেফতারের পর তাকে এনএবি হেফাজতে রাখা হয়েছে।

এনএবি প্রসিকিউটর হাফিজ আসাদুল্লাহ আওয়ান জানান, শুক্রবার সকালে তাকে আদালতে উপস্থিত করা হবে।