রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:২৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভার্চুয়াল কোর্টে হচ্ছে না আগাম জামিন শুনানি

ডেস্ক রিপোর্ট  করোনা ভাইরাস পরিস্থিতিতে ভার্চুয়াল কোর্টে আগাম জামিন শুনানি নাকচ করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চ এ সিদ্ধান্তের কথা জানায়। বলা হয়, করোনা ভাইরাসের উদ্বুদ্ধ পরিস্থিতিতে কঠোর লকডাউনের কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগাম জামিন শুনানি গ্রহণ করা হবে না।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ তাদের এ সিদ্ধান্তের কথা জানান।

আজ হাইকোর্টের এই বেঞ্চের কার্য তালিকায় আগাম জামিন আবেদনের শুনানির জন্য অন্তর্ভূত ছিলো। এরমধ্যে কয়েকশ আগাম জামিনের আবেদন শুনানির জন্য কার্য তালিকায় আসে। কিন্তু কোর্টের সিদ্ধান্তের কারণে কোন আবেদনেরই এখন আর শুনানি হবে না। কোর্ট বলেছে, ভুল করে এসব আগাম জামিনের আবেদন কার্যতালিকায় এসেছিলো।

করোনার দ্বিতীয় টেউয়ে কঠোর লকডাউনের মধ্যে হাইকোর্টের ৬ বেঞ্চে সীমিত পরিসরে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম চলছে। এরমধ্যে ৩ টি ডিভিশন বেঞ্চ জামিন শুনানি গ্রহণ করে। তবে এই তিনটি কোনটিই আগাম জামিন শুনতো না।

কিন্তু বিচারপতি মামনুন রহমানের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আগাম জামিন শুনানির সিদ্ধান্ত নেয়। আজ সকালে তিনি সেই সিদ্ধান্ত স্থগিত করেন। তাতে বলা হয়, অত্র কোর্ট আগাম জামিনের আবেদপত্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শুনানি গ্রহণ করবে না বলে অভিমত ব্যক্ত করেছেন।