বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৮
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

যুক্তরাষ্ট্র আলোর পথে: ক্ষমতালাভের ১০০ দিন পর কংগ্রেসে বাইডেন

অনলাইন ডেস্ক  মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার ক্ষতি কাটিয়ে উঠতে এবং অর্থনীতিকে চাঙা রাখতে এক লাখ ৮০ হাজার কোটি ডলারের আরও একটি প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। দায়িত্ব গ্রহণের ১০০ দিনের মাথায় কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন তিনি।

বাইডেন বলেন, অন্ধকার কাটিয়ে যুক্তরাষ্ট্র এখন আলোর পথে।

চলতি বছরের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর জো বাইডেনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল করোনা মহামারি মোকাবিলা। প্রথম ১০০ দিনে ১০ কোটি মানুষকে টিকার দেয়ার লক্ষ্য নির্ধারণ করে ইতিমধ্যে বিরাট সাফল্য দেখিয়েছেন তিনি।

এখন পর্যন্ত ২২ কোটিরও বেশি মার্কিন নাগরিক অন্তত একটি করে টিকার ডোজ নিয়েছেন। এ ছাড়া করোনার ক্ষতি কাটিয়ে উঠতে জনগণকে দিয়েছেন একাধিক অর্থনৈতিক প্রণোদনা। এক মাসের কম সময়ের ব্যবধানে দুটি নতুন প্যাকেজের ঘোষণা দিয়েছেন বাইডেন। গতকাল বুধবার (২৮ এপ্রিল) কংগ্রেসের যৌথ অধিবেশনে নতুন করে কর্মজীবী, শিক্ষার্থী এবং পরিবারগুলোর জন্য আরও এক লাখ ৮০ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেন তিনি।

প্রতিনিধি পরিষদের একটি কক্ষে রাখা বক্তব্যে বাইডেন বলেন, ১০০ দিন পর আমি জাতিকে বলতে পারি যে, যুক্তরাষ্ট্র আবারও এগোচ্ছে, বিপদকে সম্ভাবনায় পরিণত করছে, সংকটকে করছে সুযোগে। যুক্তরাষ্ট্র এখন উড়তে প্রস্তুত।

এসময় জো বাইডেন জানান, তার প্রশাসনের প্রথম ১০০ দিনেই ১৩ লাখ নতুন চাকরি তৈরি হয়েছে, যা আগের যেকোনও প্রেসিডেন্টের তুলনায় রেকর্ড। করোনা মহামারির ধাক্কা সামলে চলতি বছর যুক্তরাষ্ট্রের অর্থনীতি ছয় শতাংশ বাড়বে বলেও জানান এ ডেমোক্র্যাট নেতা।