মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৩৭
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

ইসরায়েলে ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে বহু মানুষের মৃত্যু

অনলাইন ডেস্ক  পশ্চীম তীরে ইসরায়েল অধ্যুষিত এলাকার একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে বহু মানুষ হতাহত হয়েছে। সেখানকার ন্যাশনাল এমারজেন্সি সার্ভিস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও ঠিক কতজন মারা গেছে তা জানায়নি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যাত, ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে। জরুরি সেবা কর্মীরা উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনাকে বড় বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন।

জানা যায়, পশ্চিম তীরে মেরন পর্বতের পাদদেশে থাকা বি’ওমের নামের এই ধর্মীয় উৎসবটি অনুষ্ঠিত হয়। করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে পালিত হওয়া এই উৎসবটি হচ্ছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকা সত্ত্বেও এটি অনুষ্ঠিত হয়েছে।

জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনায় ৩৮ জনের অবস্থা সংকটাপন্ন। টুইটারে এক বার্তায় জরুরি সেবা বিভাগ বলছে, আহতদের উদ্ধার করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিবিসি জানায়, জরুরি সেবা বিভাগের মতে উৎসবস্থলে কোন স্থাপনা ভেঙ্গে এই ঘটনা ঘটেছে। কিন্তু পরবর্তীতে জানা গেছে, অতিরিক্ত ভিড়ের কারণে সেখানে পদদলিত হবার ঘটনা ঘটেছে।

উৎসবে অংশগ্রহণকারী কিছু মানুষ পা পিছলে পড়ে যাবার মাধ্যমে ঘটনার সূত্রপাত হয়। এরপর তাদের উপর আরো অনেকে এসে পড়ে বলে দাবি ইসরায়েলি পুলিশের।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, এই ঘটনা মুহূর্তের মধ্যে ঘটে যায়। মানুষজন একজন আরেকজনের উপর এসে পড়ে যায়। এটা ছিল একটা বিপর্যয়।

প্রতি বছর অর্থোডক্স ইহুদিরা মেরন পর্বতের পাদদেশে থাকা বি’ওমের নামের এই ধর্মীয় উৎসবে অংশ নেয়। আগুন জ্বালানো, প্রার্থনা করা এবং নাচের মধ্যদিয়ে এই ধর্মীয় উৎসবটি পালন করে অর্থোডক্স ইহুদিরা।

করোনাভাইরাসেরব কারণে গত বছর এই উৎসব পালন হয়নি। এবার সংক্রমণ কমায় এর আয়োজন করা হয়েছে। যাতে অংশ নিতে বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রায় এক লাখ মানুষ জড়ো হয়েছে। এছাড়া শুক্রবারে আরও মানুষের অংশ নেবার কথা ছিল।