মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৩৭
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

ট্রাম্পের সাবেক আইনজীবীর বাড়িতে এফবিআইয়ের হানা

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সময়কার ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানির বাড়িতে তল্লাশি চালিয়েছে। তার ইউক্রেইন সংযোগ নিয়ে তদন্তের অংশ হিসেবে বুধবার এ তল্লাশি চালানো হয় জুলিয়ানির আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল কোনো ধরনের আইন ভাঙার অভিযোগ অস্বীকার করেছেন।

যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ও তার ছেলে হান্টারের ইউক্রেইন কার্যকলাপ নিয়ে দোষারোপ করা যায় এমন তথ্য সংগ্রহে জোর চেষ্টা চালিয়েছিলেন জুলিয়ানি। ঐ নির্বাচনে শেষ পর্যন্ত বাইডেন জয়লাভ করেন। তিনি ও তার ছেলে কোনো ধরনের অন্যায়ে জড়িত না বলে দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট।

বুধবার তদন্ত কর্মকর্তারা নিউ ইয়র্কেও সাবেক মেয়র জুলিয়ানির আপার ইস্ট সাইডের অ্যাপার্টমেন্টের পাশাপাশি পার্ক অ্যাভিনিউর কার্যালয়েও তল্লাশি চালায়। তারা ৭৬ বছর বয়সি আইনজীবীর ব্যবহূত বেশ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইসও জব্দ করেছে বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে। যেসব অভিযোগে এ তল্লাশি পরোয়ানা জারি হয়েছিল, তার মধ্যে জুলিয়ানি যুক্তরাষ্ট্রে নিজেকে ‘বিদেশি এজেন্ট’ হিসেবে নিবন্ধনে ব্যর্থ হয়েছেন, এ অভিযোগও আছে। যুক্তরাষ্ট্রের ‘ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন’ আইন অনুযায়ী, দেশটির কোনো নাগরিক যদি অন্য কোনো দেশের হয়ে কাজ করেন, তাহলে তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে হয়।

জুলিয়ানির আইনজীবী রবার্ট কস্টেলো তার মক্কেলের বাসা ও কার্যালয়ে তল্লাশিকে ‘আইনি ডাকাতি’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘এটা পুরোপুরি অপ্রয়োজনীয়। এমনভাবে তল্লাশি চালানো হয়েছে, যেন তিনি এক ধরনের অপরাধী।’ জুলিয়ানি এর আগে তার বিরুদ্ধে চলা তদন্তকে ‘নিখাদ রাজনৈতিক নিপীড়ন’ বলে অ্যাখ্যা দিয়েছিলেন।