বুধবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:০০
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

ভারতে একদিনে করোনায় মৃত্যু কমেছে

অনলাইন ডেস্ক  ভারতে করোনা সংক্রমণ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে তিন লাখ ৮৬ হাজার। এ নিয়ে টানা নবম দিনে তিন লাখের ওপর সংক্রমণ দেখলো ভারত। একইসময়ে মৃত্যুবরণ করেছেন তিন হাজার ৪৯৮ জন।

শুক্রবার (৩০ এপ্রিল) সকালে এখবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। পরিসংখ্যানে দেখা গেছে, আক্রান্ত বাড়লেও একদিনে মৃত্যু কমেছে দেশটিতে। গতকাল প্রাণহানির সংখ্যা ছিল তিন হাজার ৬৪৫, তখন নতুন রোগী শনাক্ত হয়েছিল তিন লাখ ৭৯ হাজার।

প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে ভারতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো দুই লাখ আট হাজার ৩৩০। মোট আক্রান্ত ছাড়িয়েছে এক কোটি ৮৭ লাখ। অন্যদিকে নতুন আক্রান্তের মধ্যে শুধু মহারাষ্ট্রেই আছে ৬৬ হাজার ১৫৯ জন, এখানে মারা গেছেন ৭৭১ জন। মহারাষ্ট্রের পরে কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এবং দিল্লিতে সংক্রমণ সবচেয়ে বেশি।