বুধবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:১৩
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

যুক্তরাষ্ট্র থেকে জরুরি সহায়তার প্রথম চালান ভারতে পৌঁছেছে

অনলাইন ডেস্ক  করোনায় বিপর্যস্ত ভারত আজ শুক্রবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রথম জরুরী সহায়তা সরবরাহ পেয়েছে। এখবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

একটি মিলিটারি ট্রান্সপোর্ট প্লেনে করে সহায়তার এই চালান দিল্লিতে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম চালানে ৪০০ অক্সিজেন সিলিন্ডার, ১০ লাখের কাছাকাছি করোনা ভাইরাস টেস্ট কিট এবং আরো অন্যান্য হাসপাতাল সামগ্রী।

ভারতের যুক্তরাষ্ট্র দূতাবাস এক টুইটে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশ কয়েকটি জরুরি ত্রাণ চালানের প্রথমটি ভারতে পৌঁছেছে! ৭০ বছরেরও বেশি সময় ধরে সহযোগিতার ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র মহামারীর সাথে লড়াই করতে ভারতের সাথে দাঁড়িয়েছে।