বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:৩৩
শিরোনাম :
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক

বরিশালে দেড় কোটি গলদা চিংড়ি রেনু জব্দ

নিজস্ব প্রতিবেদক  বরিশাল নগরীর রূপাতলী এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে অভিযান চালিয়ে ১ কোটি ৫০ লাখ চিংড়ি রেনু জব্দ করেছে নৌ-পুলিশ।

মঙ্গলবার দুপুরের চেকপোস্ট বসিয়ে ট্রাকে থাকা চিংড়ি রেনু জব্দ করার সময় এর সাথে জড়িত চারজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারে জরিমানা প্রদানকারীরা হলো-জাকির হোসেন, লিটন, রিয়াজ ও টুলু। নৌ-সদর থানার ইনচার্জ (এসআই) অলোক চৌধুরী বলেন, কলাপাড়া থেকে ট্রাকে করে গলদা রেনু পোনা খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। খবরে পেয়ে রূপাতলী পল্লী বিদ্যুৎ সমিতির সামনে চেকপোস্ট বসিয়ে (ঢাকা মেট্রো ট-১৬-৭২৭২) ট্রাকটি আটক করা হয়।

এসময় ট্রাক থেকে প্লাষ্টিকের ড্রামে রক্ষিত আনুমানিক তিন কোটি টাকা মূল্যের ১ কোটি ৫০ লাখ চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়। ট্রাকের থাকা চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নিশাত তামান্না প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার জরিমানা করেন। জব্দকৃত চিংড়ি রেনুগুলো কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে।