শুক্রবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ১:২৯
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

শিগগিরই বিমানের ককপিটে চড়তে পারবেন অভিনন্দন বর্তমান

অনলাইন ডেস্ক:শিগগিরই আবারও বিমানের ককপিটে চড়তে পারবেন পাকিস্তানের কারাগারে ৫৮ ঘণ্টা আটক থেকে স্বদেশে ফেরা ভারতীয় যুদ্ধবিমানের পাইলট অভিনন্দন বর্তমান।

পাকিস্তান থেকে ভারতে ফেরার পর তার যে মেডিকেল টেস্ট হয়েছিল সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এই উইং কমান্ডার।

ভারতীয় গণমাধ্যম নিউজ এইটটিনের খবর, মেডিকেল টেস্টটিতে উত্তীর্ণ হওয়ায় আবারও যুদ্ধবিমান চালানোর অনুমতি পাবেন অভিনন্দন। ইতিমধ্যেই ফিটনেস-টেস্টিং সংস্থা বেঙ্গালুরুভিত্তিক ইনস্টিটিউট অফ অ্যারোস্পেস মেডিসিন অভিনন্দনকে ছাড়পত্র দিয়েছে।

ভারতীয় বিমানবাহিনীর এক কর্মকর্তা জানান, অনেকদিন ধরেই যুদ্ধবিমান চালানো হয়নি অভিনন্দনে। এতো দীর্ঘ বিরতির পর একজন পাইলটের পক্ষে যুদ্ধবিমান চালানোটা বিপজ্জনক। তাই নিয়ম অনুযায়ী, অভিনন্দনকেও একটি কোর্স করতে হবে। তা সম্পূর্ণ হলেই বিমানবাহিনীতে আবার নিয়মিত হতে পারবেন অভিনন্দন।

এর আগে তিনি জানিয়েছিলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই উইং কমান্ডার অভিনন্দন তার আসল কর্মক্ষেত্রে ফিরতে পারবেন।

বর্তমানে রাজস্থানের ফ্রন্টলাইন এয়ারবেসে কর্মরত রয়েছেন অভিনন্দন। পাক কারাগার থেকে ফেরার পর তাকে শ্রীনগর এয়ারবেসে পোস্ট করা হয়েছিল। কিন্তু সুরক্ষার হুমকির কারণে উপত্যকা থেকে সরিয়ে নিয়ে রাজস্থানের ফ্রন্টলাইন এয়ারবেসে পাঠানো হয় তাকে।

প্রসঙ্গত গত ২৭ ফেব্রুয়ারি মিগ-২১ যুদ্ধবিমান নিয়ে পাকিস্তান সীমান্তে ঢুকে পড়েন অভিনন্দন। পাকসেনারা তার সেই বিমান ভূপাতিত করলে প্যারাস্যুটে করে তিনি পাক ভূমিতে নামেন। স্থানীয় জনতার রোষানল থেকে উদ্ধার করে তাকে হেফাজতে নিয়ে যান পাকসেনারা।

দীর্ঘ ৫৮ ঘণ্টা পাক কারাগারে অবস্থানের পর শুক্রবার রাত ৯টা ২১ মিনিটে তাকে ভারতের হাতে সমর্পণ করেন পাকিস্তানি রেঞ্জার্সরা।