বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৫০
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

রীতি ভেঙে স্বামীকে মঙ্গলসূত্র পরালেন স্ত্রী!

অনলাইন ডেস্ক  করোনাভাইরাসের প্রথম ঢেউ শেষ হওয়ার পরপরই বিয়ের পরিকল্পনা করেন তনুজা পাটিল এবং শার্দুল কদম। বিয়েতে তারা ভিন্নতা আনতে চেয়েছিলেন। শত শত বছর ধরে ভারতীয় বিয়েতে যে রীতিনীতির প্রচলন রয়েছে তা মূলত পিতৃতান্ত্রিক। সেই রীতি পরিবর্তনের সিদ্ধান্ত নেন শার্দুল। তার ভাষায়, সনাতন ধর্মের বিয়েতে শুধু নারীকেই কেন মঙ্গলসূত্র পরতে হবে? এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস নাও নিউজ।

নারীকে মঙ্গলসূত্র না পরিয়ে পুরুষকে মঙ্গলসূত্র পরানোর প্রস্তাব দেন শার্দুল। তিনি বলেন যে, বিয়েতে তারা একে অপরকে মঙ্গলসূত্র পরিয়ে দেবেন। এতে শার্দুলের পরিবার অবাক হয়ে যায়। কিন্তু নাছোড়াবান্দা শার্দুল ঠিকই মঙ্গলসূত্র পরে বিয়ে করেছেন। আর বিয়ের পরও তা গলায় ঝুলিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন।

জানা যায়, চার বছর প্রেম করার পর ২০২০ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুম্বাইয়ের এই জুটি। শার্দুল নিজেকে ‘হার্ডকোর ফেমেনিস্ট’ বলে দাবি করেন। তার ভাষায়, একপাক্ষিক এই রীতির ‘কোনও অর্থ নেই’।

শার্দুল বলেন, সাতপাক হওয়ার পর তনুজা এবং আমি একে অপরের গলায় মঙ্গলসূত্র বেঁধেছি। তখন আমার খুব আনন্দ হচ্ছিল। কিন্তু শার্দুলের এমন কাজের কারণে অনেকের সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা এবং ট্রলের শিকার হতে হয়েছে।

এই দম্পতি বলেন, মানুষজন বলতে শুরু করে যে ‘এখন শাড়ি পরো’, ‘তোমার কি মাসে একবার মাসিক হয়?’ এমনকি উদারপন্থী হিসেবে পরিচিতরা তাকে ট্রল করতে থাকে। তাদের ভাষায়, লিঙ্গ সমতাকে সমর্থন করার পথ নয় এটা। কিন্তু আত্মীয়স্বজন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের পরও নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন শার্দুল।