মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:২৯
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

ভারতে একদিনে করোনা শনাক্তে ফের বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক  প্রতিদিনই একদিনে সংক্রমণের বিশ্বরেকর্ড ভাঙছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন চার লাখ ১৪ হাজার ৫৫৪ মানুষ। একদিনে শনাক্তের হিসেবে এটা নতুন বিশ্বরেকর্ড। একইসময়ে ভারতে মারা গেছেন তিন হাজার ৯২৭ জন। এ নিয়ে টানা ১০ দিন দেশটিতে তিন হাজারের বেশি রোগী মারা গেলেন। শুক্রবার (৭ মে) এখবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, গত দশদিনে ভারতে ৩৬ হাজার ১১০ জন করোনা রোগীর মৃত্যু ঘটেছে। দশদিন সময়সীমা হিসেব করলে এটাই বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এইদিক থেকে দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র, সেখানে মৃতের সংখ্যা ছিল ৩৪ হাজার ৭৯৮। ৩২ হাজার ৬৯২ মৃত্যু নিয়ে তৃতীয় স্থানে ব্রাজিল।

ভারতের রাজ্যগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে, সংখ্যা ৮৫৩। উত্তর প্রদেশ, দিল্লি, কর্ণাটক- এই তিন রাজ্যে মৃতের সংখ্যা ৩০০ এর বেশি। ছত্তিশগড়েও একদিনে মৃত ছাড়িয়েছে ২০০।