বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:১৫
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

ভারত মহাসাগরে আছড়ে পড়লো চীনা রকেটের ধ্বংসাবশেষ

অনলাইন ডেস্ক  নিয়ন্ত্রণ হারানো চীনা রকেটের ধ্বংসাবশেষ ভারত মহাসাগরে এসে পড়েছে। রবিবার (৯ মে) চীনের বরাতে এখবর দিয়েছে স্কাই নিউজ। খবরে বলা হয়, যুক্তরাজ্য সময় রাত তিনটা চব্বিশে রকেটটি পৃথিবীর বায়ুমন্ডলে ঢোকে। প্রতিবেদনে প্রকাশ, বায়ুমন্ডলে ঢোকার সময়ই এর বেশিরভাগ উপাদান ধ্বংস হয়ে যায়। ঢোকার স্থানটি ছিল ভারত ও শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিমে। অবতরণের সময়টি মোটামুটি নিখুঁতভাবে নির্ধারণ করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (৬ মে) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন, এটি নামিয়ে আনার ব্যাপারে আমাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে। তবে পৃথিবীর দিকে ছুটে আসা চীনের নিয়ন্ত্রণহীন রকেট গুলি করে নামানোর কোন পরিকল্পনা নেই তাদের। তিনি আরো বলেন, আমরা আশা করছি যে এটি এমন জায়গায় ধসে পড়বে যেখানে কারও কোন ক্ষতি হবে না। আশা করি সমুদ্র বা এমন কোথাও পড়বে।

চীনা মহাকাশ স্টেশন স্থাপনের জন্য ‘লং মার্চ ৫বি রকেট’টি গত ২৯ এপ্রিল উৎক্ষেপণ করা হয়। রকেটটিকে সফলভাবে তিয়ানহে স্পেস স্টেশনের মডিউলকে কক্ষপথে স্থাপন করা গেলেও পরে সেটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারায় গ্রাউন্ড স্টেশন।