সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, বিকাল ৪:২২
শিরোনাম :
ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ!

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫৩

অনলাইন ডেস্ক  গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। আহত হয়েছেন ৩শ’র বেশি। নিহতদের মধ্যে ১৪ শিশু ও ৩ নারী রয়েছেন। বুধবার (১২ মে) এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

দখলদার ইসরায়েলি জঙ্গি-বিমানগুলো গাজার বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ করায় হতাহতের এই ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ইসলামী জিহাদের তিনজন প্রতিরোধ যোদ্ধা রয়েছেন।

এদিকে, ইসরায়েলি দৈনিক হারেৎজ বুধবার (১২ মে) জানিয়েছে, ফিলিস্তিনিদের রকেট ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের ছয় জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

এশকেলন শহরে দুইজন, তেল আবিবের রিশন এলাকায় একজন প্রাণ হারিয়েছে। ট্যাংক বিধ্বংসী রকেটের হামলায় একজন নিহত হয়েছে বলেও পত্রিকাটি জানিয়েছে, তবে কোথায় ঘটনাটি ঘটেছে তা উল্লেখ করেনি।

তবে গাজা জানিয়েছে, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকবে, তারা কোনোভাবেই পিছু হটবে না। গাজা থেকে ইসরায়েলে এক হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র ও রকেট ছোঁড়া হয়েছে বলে ইসরায়েলি বাহিনী জানিয়েছে। পার্সটুডে।