সোমবার, ১০ই মে, ২০২৬ ইং, রাত ৪:৩১
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

জুমার নামাজের সময় বোমা বিস্ফোরণ, ইমামসহ নিহত ১২

অনলাইন ডেস্ক  আফগানিস্তানে জুমার নামাজের সময় রাজধানী কাবুলের অদূরে একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় ইমামসহ ১২ মুসল্লি নিহত হয়েছেন।এ ঘটনায় আরও ১৫ জন নিহত হয়েছেন।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফ্রামুর্জ বিষয়টি নিশ্চিত করেছেন।

কাবুল প্রদেশের শাকার দারাহ জেলার একটি মসজিদের ভেতরে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।কোনো গোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার থেকে আফগান সরকার ও তালেবানের মধ্যে অস্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ২৪ ঘন্টা না পেরুতেই মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটলো।

তালেবান ও আফগান সরকারের মধ্য যুদ্ধবিরতি চলার সময় বেশ কয়েকটি জায়গায় বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে এগুলোর মধ্যে মসজিদে বোমা হামলার ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে।

দুই পক্ষই সম্মতি জানিয়েছিল যে ঈদ উপলক্ষে তিন দিন তারা যুদ্ধবিরতি পালন করবে। প্রায় দুই দশকের লড়াইতে এ ধরনের যুদ্ধবিরতি হয়েছে মাত্র চারবার।

গত ১ মে থেকে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে থাকা আড়াইশ বাহিনী প্রত্যাহার শুরু করার পর থেকেই দেশটিতে সহিংসতার ঘটনা আরও বেড়ে গেছে।