রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫৫
শিরোনাম :
বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

ইসরায়েলের সহিংসতা অগ্রহণযোগ্য: পোপ ফ্রান্সিস

অনলাইন ডেস্ক  ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতাকে “অগ্রহণযোগ্য” বলেছেন পোপ ফ্রান্সিস। ফিলিস্তিনে ইসরায়েলি হামলা নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন পোপ ফ্রান্সিস।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, সেন্ট পিটার্স স্কয়ারে সাপ্তাহিক ভাষণে বিশেষত শিশুদের মৃত্যুর বিষয়টি উল্লেখ করে বলেন, “তারা ভবিষ্যৎ গড়তে চায় না, বরং এটি ধ্বংস করতে চায়”।

তিনি আরো বলেন, গাজায় সম্প্রতি ইসরায়েলের হামলায় শিশুসহ অনেক নিরীহ মানুষ মারা গেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি শান্তি বজায় রাখতে এবং অস্ত্রের ঝনঝনানির অবসান ঘটাতে এর সঙ্গে জড়িতদের কাছে আবেদন জানাচ্ছি।

ফিলিস্তিনের গাজা উপকূলে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আজ রবিবার (১৬ মে) চালানো এ হামলায় ১৩ শিশুসহ অন্তত ৩৩ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে দুটি আবাসিক ভবন।

গত ৭ দিন ধরে গাজা উপত্যকায় ১৮১ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে অন্তত ৫২ জন শিশু। আহত হয়েছে হাজারের বেশি মানুষ। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী অন্তত ১৩ জনকে হত্যা করেছে। আর গাজা থেকে ছোড়া রকেট হামলায় ২ শিশুসহ মারা গেছে অন্তত ১০ ইসরায়েলি।