মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:১৭
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৪ কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট  বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি, গ্রেড-২ পদে পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির এই আদেশ দেয়া হয়।

অতিরিক্ত আইজিপি, গ্রেড-২ পদে পদোন্নতিপ্রাপ্ত ৪ পুলিশ কর্মকর্তা হলেন- এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মো. দিদার আহম্মদ বিপিএম, পিপিএম, নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি এম ‍খুরশীদ হোসেন বিপিএম (বার), পিপিএম ও বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।