রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, সকাল ৬:২৮
শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ

পশ্চিমবঙ্গের ৪ মন্ত্রী গ্রেফতার, আদালতের কড়া প্রশ্নের মুখে সিবিআই

অনলাইন ডেস্ক  নারদ মামলায় রাজ্যের সাবেক ও বর্তমান ৪ মন্ত্রীর গ্রেফতারির সামনে আদালতের কড়া প্রশ্নের মুখে পড়ে সিবিআই। সোমবার সকালে তাঁদের গ্রেফতারির পর দুপুরে ভার্চুয়াল মাধ্যমে চারজনকে আদালতে পেশ করেন তদন্তকারীরা। এর পর গ্রেফতারদের জেল হেফাজতে পাঠানোর আবেদন জানান তারা। তখনই আদালতের তরফে প্রশ্ন করা হয়, তদন্ত শেষ হয়ে গেলে কেন জেল হেফাজতে পাঠানোর দরকার অভিযুক্তদের।

সোমবার ব্যাঙ্কশাল আদালতের বিশেষ সিবিআই আদালতে গ্রেফতার ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে হাজির করে সিবিআই। গ্রেফতারদের জেল হেফাজত চেয়ে আবেদন জানান সিবিআইয়ের আইনজীবী।

পালটা গ্রেফতারকৃতদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, তদন্ত শেষ হলেই পেশ করা হয় চার্জশিট। তাহলে এখন অভিযুক্তদের কী কারণে জেল হেফাজত দরকার? সিবিআইয়ের আইনজীবীকে একই প্রশ্ন করেন বিচারকও।

সিবিআইয়ের তরফে জানানো হয়, গ্রেফতারকৃতরা প্রত্যেকেই প্রভাবশালী। তাদের জেল হেফাজতে না রাখলে তথ্যপ্রমাণ নষ্ট করতে পারে। তাই জেল হেফাজত চেয়েছে তারা।

এদিন অনলাইনে নারদকাণ্ডে ৫ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিবিআই।

গ্রেফতারদের পক্ষের আইনজীবী শুনানিতে বলেন, কলকাতায় করোনা মোকাবিলার কাণ্ডারি ফিরহাদ হাকিম। তিনি করোনা থেকে সদ্য সেরে উঠেছেন। গুরুত্বপূর্ণ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তার বয়স ৭৫ ছুঁই ছুঁই। এই পরিস্থিতিতে তাদের হেফাজতে রাখার প্রয়োজন নেই। দুপক্ষের শুনানির পর রায়দান স্থগিত রেখেছে আদালত।