রবিবার, ৯ই মে, ২০২৬ ইং, রাত ৩:৩৪
শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ

বরিশালে ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট  বরিশালে ফেসবুক লাইভে এসে আকাশ (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার বিকেলে নগরীর পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়কের ভাড়া বাসায় সে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

পুলিশ ঘটনাস্থলে আসার পূর্বে আকাশের মা কোহিনুর বেগম ছেলের ঝুলন্ত মরদেহ নামিয়ে অ্যাম্বুলেন্সে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, আকাশের সৎ বাবা কাওছার হোসেন ও মাতা কোহিনুর বেগম পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়রে ভাড়া বাসায় থাকতেন। আকাশ বাসায় একা থাকা অবস্থায় ফেসবুকের লাইভে এসে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে। এ সময় আকাশের বন্ধুরা কমেন্ট করতে দেখা যায়। বিকেলে তার মা বাসায় এসে ঘরের দরজা-জানালা বন্ধ দেখে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে আকাশকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে উপস্থিত কাউনিয়া থানার এসআই রাহাতুল ইসলাম জানান, আকাশের মরদেহ শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।