শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৫৯
শিরোনাম :
জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

ভয়াবহ আগুনে বান্দরবানে পাহাড়িদের ৭০ বসতঘর পুড়ে ছাই

ডেস্ক রিপোর্ট  বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ভয়াবহ আগুনে পাহাড়িদের ৭০ বসতঘর পুড়ে ছাই হয়েছে।

সোমবার রাত দেড়টার দিকে উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদারপাড়ায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদারপাড়ার বাসিন্দা থোয়াইহ্লাপ্রু মারমার বাড়ির চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় তালুকদার পাহাড়ি গ্রামের ৭০ বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আগুনে ক্ষতিগ্রস্ত উচিংনং মারমা, উম্রাচিং মারমা জানান, গভীর রাতে স্থানীয়দের চিৎকারের ঘুম থেকে উঠে দেখি আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে। তখন চেয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না তাদের। আগুনে পুড়ে গেছে পাড়ার ৭০টি ঘর। গ্রামবাসী এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে।

রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক জানান, তালুকদারপাড়ায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভান তারা। আগুনের ৭০টি বসতঘর পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।