শনিবার, ৯ই মে, ২০২৬ ইং, দুপুর ১:৪৮
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

গৌরনদীতে সরকারি জমি দখলের মহোৎসব

গৌরনদী প্রতিনিধি  কোন নিয়মনীতির তোয়াক্কা না করে বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি জমি দখল করে স্থপনা নির্মাণের মহোৎসব শুরু হয়েছে।

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী গয়নাঘাটা ব্রিজের উত্তর পার্শ্বের ঢালে স্থানীয় গোপাল সাহা, রবি সাহাসহ একাধিক ব্যক্তিরা মহাসড়কের পাশে সরকারি জমি দখল করে একাধিক স্থাপনা নির্মাণ করেছেন।

মাহিলাড়া বাজারের দক্ষিণ পার্শ্বে ভীমেরপাড় এলাকায় স্থানীয় মাহাবুব খান ও সুধীর কুমার নামের দুই ব্যক্তি সরকারি জমিতে একাধিক স্থাপনা নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। স্থানীয়রা জানান, গত কয়েক বছরপূর্বে ইউনিয়ন পরিষদের মাধ্যমে মাহিলাড়া বাজারের পশ্চিম পার্শ্ব দিয়ে সরকারি ভাবে নিরাপদ সড়ক নির্মান করা হয়। সড়কটি নির্মাণের পরপরই সড়কের পাশের সরকারি জমি দখল করে স্থাপনা নির্মান কাজ চালিয়ে আসছে স্থানীয় প্রভাবশালীরা। সরকারি জমিতে গড়ে ওঠা এসব স্থপনা মোটা অংকের টাকার বিনিময়ে ইতিমধ্যে প্রভাবশালীদের কাছে ভাড়া দিয়ে দেয়া হয়েছে।

অপরদিকে বাটাজোর ইউনিয়নের শাহীপার্ক সংলগ্ন এলাকায় সরকারি রাস্তার পাশে নালা ভরাট করে একাধিক স্থাপনা নির্মান করা হয়েছে। এছাড়াও গত দুইদিন যাবত ওই এলাকায় নালা ভরাট করে স্থাপনা নির্মান কাজ অব্যাহত থাকায় বর্ষার দিনে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশংকা দেখা দিয়েছে। স্থানীয় সচেতন বাসিন্দারা জানান, বাঁধাহীন ভাবে সরকারি জমিতে একের পর এক স্থপনা নির্মানের ফলে সরকারি জমি দখলের প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। ফলে সরকারি জমিতে স্থাপনা নির্মাণ বৃদ্ধি পাচ্ছে। এবিষয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিকরা।