ডেস্ক রিপোর্ট দৈনিক দেশ রূপান্তর’র ব্যুরো প্রধান সাইফুর রহমান মিরনকে সভাপতি এবং সময় সংবাদের বিশেষ প্রতিনিধি ফিরদাউস সোহাগকে সাধারন সম্পাদক করে সাংবাদিক ইউনিয়ন বরিশালের ৭ সদস্য বিশিস্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
আজ শুক্রবার সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের হলরুমে সাংবাদিক ইউনিয়ন বরিশালের এক বিশেষ সভায় এই কমিটি গঠন করা হয়।
এছাড়া বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর স্টাফ রিপোর্টার রাহাত খানকে সহসভাপতি, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার কাওছার হোসেন রানাকে সহ-সাধারন সম্পাদক, ইত্তেফাকের অফিস প্রধান শাহিন হাফিজকে কোষাধ্যক্ষ এবং আঞ্চলিক দৈনিক আজকের বার্তার মোশাররফ হোসেন ও ফোকাস বাংলার স্টাফ করেসপন্ডেন্ট মো. মিজানুর রহমানকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
ইউনিয়নের সভাপতি গোপাল সরকারের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন এমএম আমজাদ হোসাইন, লতিফুর রহমান জাকির, গিয়াস উদ্দিন সুমন, মোশাররফ হোসেন, গোবিন্দ সাহা, শাহিন হাফিজ, অপূর্ব অপু, মুশফিক সৌরভ, সৈয়দ মেহেদী হাসান ও তন্ময় তপু প্রমুখ।