বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৫৩
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ফুলবাড়ীতে মৎস্যজীবি লীগের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর) ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২২ মে সকাল ১১ টায় উপজেলার নাওডাঙ্গা পুলেরপাড় বাজারস্থ বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কার্যালয়ে ফুলবাড়ী উপজেলা শাখা মৎস্যজীবি লীগের আয়োজনে আহ্বায়ক কমিটির সভাপতি আতাউর রহমান রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি মোস্তফা জমিদার, ফুলবাড়ী উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আহম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন, উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি এমদাদুল হক মিলন, মৎস্যজীবি লীগ নেতা জমসেদ আলী, আব্দুল জলিল পারভেজ, মনসুর আলী, নুরুল হুদা পল্লব, মুমিনুল হক প্রমুখ।

উপজেলা মৎস্যজীবি লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন মন্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে মৎস্যজীবি লীগের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।