বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, দুপুর ২:২৮
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

বরিশাল বিভাগে একদিনে ডায়রিয়ায় আক্রান্ত ৩৭১, একজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট  বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩৭১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে পিরোজপুরের নাজিরপুরে মারা গেছে একজন। বিভাগে এ পর্যন্ত অর্ধ লক্ষাধিক মানুষ এ রোগে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২২ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানবিদ এএসএম আহসান কবির জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলায় আক্রান্ত হয়েছে ৩৭১ জন। এর মধ্যে বরিশালে ৫১ জন, পটুয়াখালীতে ৬২ জন, ভোলা ১শ ১২ জন, পিরোজপুর ৭৮ জন, বরগুনায় ৪০ জন ও ঝালকাঠিতে ২৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

বিভাগের পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় শ্রীরামকাঠী ইউনিয়নের জয়পুর গ্রামের ৭০ বছরের বৃদ্ধ নিহারী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে বিভাগে ডায়রিয়ায় মোট মৃত্যুর সংখ্যা ২২ এবং আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ৯২ জন বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, ডায়রিয়া পানিবাহিত রোগ। টিউবওয়েলের পানি ব্যবহার না করে পুকুর ও খালের পানি ব্যবহার করায় এ মৌসুমে ডায়রিয়া দেখা দিয়েছে। তবে সম্মিলিত উদ্যোগে ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার চেষ্টা চলছে।