বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, সকাল ৯:৩৫
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলে ফিরে আসার নির্দেশ

ডেস্ক রিপোর্ট  পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় লঘুচাপ সৃষ্টি হওয়ায় ২৩ মে রবিবার গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।

লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তীতে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আগামী ২৬ মে নাগাদ উড়িষ্যা-পশ্চিমবঙ্গ এবং দেশের খুলনা উপকূলে পৌছাতে পারে।

এদিকে আজ চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ফলে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে গভীর সাগরে চলাচল না করতে বলা হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, ব্রক্ষ্মপুত্র,গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে,যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

যমুনা ও পদ্মা নদীর পানি সমতল এবং আপার মেঘনা অববাহিকার সুরমা ছাড়া অন্যান্য প্রধান নদ ও নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে।আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। এছাড়া প্রধান সব নদ-নদীর পানি সমতল বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে, পর্যবেক্ষণাধীন ১০১ টি পানি সমতল ষ্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৪৩ টির,হ্রাস পেয়েছে ৩২ টির,অপরিবর্তিত রয়েছে ৪ টির,গেজ পাঠ পাওয়া যায়নি ২২ টির এবং তথ্য পাওয়া যায়নি ২২ টির।