শুক্রবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:০০
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

হামাস নেতাদের হত্যার হুমকি ইসরাইলের!

অনলাইন ডেস্ক  ফিলিস্তিনের হামাস নেতাদের হত্যা হত্যা করে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন ইসরাইলের অর্থমন্ত্রী ইয়াসরাইল কার্তজ। তিনি বলেন, গাজা থেকে কোনো রকেট হামলা হলে হামাস নেতাদের হত্যা করা হবে।

রোববার তিনি স্থানীয় একটি রেডিও স্টেশনে গাজার হামাস নেতাদের উদ্দেশ্যে এ হুমকি দেন।

তিনি বলেন, কোনো রকেট যদি ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহরে বিস্ফোরণ ঘটে তাহলে হামাস নেতাদের হত্যা করে প্রতিশোধ নেওয়া হবে। তিনি জানান, শুক্রবার ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে যুদ্ধবিরতির বিষয়টি অনুমোদনের আগে ইসরাইলি নীতির বিষয়ে সম্মতি প্রদান করা হয়।

কার্তজ আরও বলেন, গাজার পুর্নগঠন বিষয়টি শর্তসাপেক্ষ। যেসব ইসরাইলি সেনা ফিলিস্তিনি অঞ্চলে নিখোঁজ রয়েছে, তাদেরকে ফিরিয়ে দেওয়ার পরেই গাজা পুর্নগঠন করা যাবে।

গত শুক্রবার মিসরের মধ্যস্থতায় ১১ দিন ব্যাপী চলা ইসরাইলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যকার সংঘাত বন্ধ হয়।

ফিলিন্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে ইয়েনি শাফাক জানিয়েছে, এ সংঘাতে কমপক্ষে ২৪৮ ফিলিস্তিনি নিহত হন। এর মধ্যে ৬৬ জন ও ৩৯ জন নারী রয়েছেন। এ ছাড়া ২ হাজারের কাছাকাছি ফিলিস্তিনি নাগরিক আহত হন।

অপরদিকে ফিলিস্তিনি ভূখণ্ড গাজা থেকে রকেট হামলায় ১৩ ইসরাইলি ফিলিস্তিনি নিহত হয়।