বৃহস্পতিবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ১:৩৩
শিরোনাম :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

লকডাউনে ব্যাংক লেনদেনের নতুন সময়

ডেস্ক রিপোর্ট  সর্বাত্মক লকডাউনের মেয়াদ আরও ৭ দিন বাড়িয়েছে সরকার। আগামী ৬ জুন পর্যন্ত লকডাউনের বিধিনিষেধ বহাল থাকবে। নতুন নির্দেশনায় ব্যাংকিং কার্যক্রম আরও আধা ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার লকডাউনের মেয়াদ বাড়িয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের পর বাংলাদেশ ব্যাংক এ প্রজ্ঞাপন জারি করে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। এরপর লেনদেনপরবর্তী কার্যক্রমের জন্য বিকাল সাড়ে চারটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। আগামীকাল সোমবার (৩১ মে) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গত ১৩ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনের প্রদত্ত অন্য নির্দেশনাবলি অপরিবর্তিত থাকবে। স্বাভাবিক সময়ে ব্যাংকের লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তবে করোনায় সময় কমিয়ে আনলেও ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে যাচ্ছে ব্যাংকিং লেনদেন সময়।