রবিবার, ২রা মে, ২০২৬ ইং, ভোর ৫:৩৬
শিরোনাম :
মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব সকল গনতান্ত্রিক আন্দোলনে শ্রমিক ও মেহনতী মানুষের অবদান সবথেকে বেশি : অ্যাডভোকেট হেলাল পর্যায়ক্রমে সব কল-কারখানা চালু করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী আরআরএফ কমান্ডেন্ট আব্দুস সালাম রিমনের বরিশাল কোতোয়ালি থানা পরিদর্শন বরিশালে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৫

শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ আটক ৩

ডেস্ক রিপোর্ট  রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে স্বর্ণ ও আইফোনসহ তিন চোরাকারবারিকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

বুধবার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৩২৮ গ্রাম স্বর্ণ, পাঁচটি আইফোন ও তিনটি ট্যাব জব্দ করা হয়।

এনএসআই সূত্র জানায়, সংঘবদ্ধ একটি চোরাকারবারি চক্র স্বর্ণ পাচার করছে- এমন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন স্থানে অবস্থান নেয় এনএসআইয়ের একটি টিম। সন্ধ্যার দিকে স্বর্ণ, পাঁচটি আইফোন ও তিনটি ট্যাবসহ তিন জনকে আটক করা হয়। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।