বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, বিকাল ৫:২৬
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

নিবন্ধিত ব্যক্তিরা সিরিয়াল অনুযায়ী পাবেন ফাইজারের টিকা

ডেস্ক রিপোর্ট  ফাইজারের টিকা নিবন্ধিত ব্যক্তিদের সিরিয়াল অনুযায়ী দেওয়া হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, নিবন্ধন যারা করেছেন, সিরিয়াল অনুযায়ী তারাই আগে পাবেন। ৪টি কেন্দ্রে যারা সিরিয়ালি আসবে, তারা আগে পাবেন ফাইজারের টিকা।

সোমবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষে বিসিপিএস অডিটোরিয়ামে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ফাইজার-বায়োএনটেকের তৈরি এক লাখ ৬০০ ডোজ টিকা আগামী ১৩ জুন দেশে আসবে। এ টিকা ওই দিন থেকেই প্রয়োগ শুরু হবে। কোনো বিশেষ ব্যক্তিকে তা দেওয়া হবে না।

তিনি বলেন, কোভিডে বাংলাদেশে মৃত্যুহার অন্য দেশের তুলনায় কম। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই মহামারিকালেও জিডিপির এখন ৬ শতাংশ প্রবৃদ্ধি। সিনোভ্যাকের টিকা দেশে উৎপাদনের বিষয়েও আলোচনা চলছে বলেও জানান তিনি।