শুক্রবার, ৭ই মে, ২০২৬ ইং, রাত ১:৩৯
শিরোনাম :
জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন

সুখে-দুখে,আপনাদের পাশে আস্থার প্রতীক হয়ে সদা জাগ্রত আছি: বিএমপি কমিশনার

আব্দুল্লাহ আল হাসিব, বরিশাল  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন,বরিশাল মেট্রোপলিটন পুলিশ আমরা আপনাদের সুখে-দুখে, নানান প্রতিকূলতায় আপনাদের পাশে আস্থার প্রতীক হয়ে সদা জাগ্রত আছি। আমরা আপনাদের অভাব, অভিযোগ অত্যন্ত গুরুত্বের সাথে দেখি এবং সেগুলো ন্যায়সঙ্গত ভাবে সমাধানের চেষ্টা করি। আমাদের সেবা সমাজের সবার জন্য, সকল নাগরিকের জন্য।

সোমবার (৭ জুন) বরিশাল কাউনিয়া থানায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেছেন।

অনুষ্ঠানে তিনি ওপেন হাউজ ডে’তে ভুক্তভোগীদের উত্থাপিত বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন। এবং আগত সকল ভুক্তভোগীর সমস্যা অত্যন্ত গুরুত্বসহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এছাড়াও তিনি বিট পুলিশিং কার্যক্রমের প্রতি গুরুত্বারোপ করে বিট অফিসারদের স্ব-স্ব এলাকার কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার নির্দেশ দেন।

করোনা প্রসঙ্গ তুলে ধরে নগর পুলিশ প্রধান বলেন, ভারতের সাথে সংযুক্ত বর্ডার এলাকাগুলোতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। পাশাপাশি আমাদের বরিশালেও করোনায় আক্রান্ত দিনদিন বাড়ছে। সুতরাং করোনা প্রতিরোধ করার জন্য সবচেয়ে কার্যকর ব্যবস্থা হল মাস্ক ব্যবহার করা। বাইরে বের হলে অবশ্যই সঠিক নিয়মে মাস্ক পরিধান করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

পুলিশি সেবা কে প্রান্তিক জনগোষ্ঠী তথা ভুক্তভোগী সর্বসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বরিশাল মেট্রোপলিটন পুলিশে যোগদানের পর থেকেই তার সুযোগ্য নেতৃত্বে বরিশাল মহানগরীর সকল থানার ওপেন হাউজ ডে কার্যক্রমকে করেছেন আরো বেশি প্রাণবন্ত ও জবাবদিহিতামূলক।

এই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে পুলিশকে জনগণের সত্যিকারের বন্ধু হিসাবে জনগণের পাশে থাকার জন্য পুলিশ কমিশনারয় এসময় ঊর্ধ্বতন কর্মকর্তা সহ থানার সকল অফিসার-ফোর্সদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদান করেন।

এ-সময় অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন মোঃ এনামুল হক আগত সর্বসাধারণের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা ও নানান অসঙ্গতির তথ্য আমাদের কাছে তুলে ধরুন, যাতে করে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারি। তবেই ওপেন হাউজ ডে আয়োজন সার্থক হবে।

এসময় উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ মনজুর রহমান পিপিএম-বার কোমলমতি শিশু-কিশোরদের কে অপরাধ মুক্ত, আইন মান্যকারি সুনাগরিক হিসাবে গড়ে উঠার জন্য ওপেন হাউজ ডে তে আগত অভিভাবকদেরকে সন্তানের দায়িত্বভার যথাযথ ভাবে পালন করান জন্য আহবান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিঃ উপ-পুলিশ কমিশনার উত্তর রুনা-লায়লা, সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া থানা শারমিন সুলতানা রাখি,বিএমপি ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ রবিউল ইসলাম শামীম, অফিসার ইনচার্জ কাউনিয়া থানা আজিমুল করিম, ইন্সপেক্টর ইনভেস্টিগেশন সহ থানার সকল অফিসার ও ফোর্সবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ সহ থানা এলাকার সকল শ্রেণী পেশার লোকজন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মী বৃন্দ।