শুক্রবার, ৭ই মে, ২০২৬ ইং, রাত ৪:৫৬
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

একনেকে ৬৬৫১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ডেস্ক রিপোর্ট  প্রায় ৬ হাজার ৬৫১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

আজ মঙ্গলবার (৮ জুন) প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, ১০টি প্রকল্পের জন্য অনুমোদিত প্রায় ৬ হাজার ৬৫১ কোটি ৩৪ লাখ টাকার মধ্যে ৫ হাজার ২১৯ কোটি ৮১ লাখ টাকা দেবে সরকার। বাকি ৭৯৮ কোটি ৩ লাখ টাকা আসবে সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে এবং ৬৩৭ কোটি ৫০ লাখ টাকা আসবে বিদেশি ঋণ থেকে।

অনুমোদিত ১০ প্রকল্পের মধ্যে নয়টি নতুন এবং একটি সংশোধিত।