শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, বিকাল ৩:০৭
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

ইসরাইলের উগ্রপন্থিরা জেরুজালেমে মিছিলের অনুমতি পেল

অনলাইন ডেস্ক  উগ্র ডানপন্থি এবং অবৈধ বসতি স্থাপনের সমর্থকদের জেরুজালেমের ওল্ড সিটিতে মিছিলের অনুমতি দিয়েছে ইসরাইল। এর আগে নিরাপত্তার অজুহাতে এ মিছিল বাতিল করা হয়েছিল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, উগ্র ডানপন্থি এবং অবৈধ বসতি স্থাপনের সমর্থকদের আগামী সপ্তাহে মিছিল করার অনুমতি দেওয়া হয়।

খবরে আরও বলা হয়, নিরাপত্তার অজুহাত দেখিয়ে এর আগে বলা হয়েছিল— মিছিল করা যাবে না। কিন্তু এ সিদ্ধান্ত দেওয়ার একদিন পরই মিছিলের অনুমতি দেওয়া হলো।

এর আগে বহু উগ্র ডানপন্থি দল জেরুজালেমের ওল্ড সিটির দামেস্ক গেট এলাকায় ‘মার্চ অব দ্য ফ্ল্যাগস’ আয়োজনের পরিকল্পনা করেছিল। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় তারা মিছিলের পরিকল্পনা বাতিল করে।

কিন্তু ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আগামী সপ্তাহে মিছিল আয়োজনের অনুমতি দিতে রাজি হয়েছেন মন্ত্রীরা।

এক বিবৃতিতে বলা হয়, ১৫ জুন এ মিছিল আয়োজিত হবে।

ধারণা করা হচ্ছে, নতুন জোট যদি সিনেটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতে সক্ষম হয়, তবে ইসরাইলে বেনিয়ামিন নেতানিয়াহু যুগের অবসান হতে যাচ্ছে আগামী সপ্তাহে। দায়িত্ব নেবে নতুন সরকার। এর মধ্যে মিছিলকে কেন্দ্র করে যদি ফের কোনো ধরনের সংঘাত ছড়িয়ে পড়ে তবে বেশ বেকায়দায় পড়বে নতুন সরকার।

এর আগে গাজায় বর্বর ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনে প্রায় ২৫৪ ফিলিস্তিনির প্রাণ গেছে। এর মধ্যে শিশুর সংখ্যা ৬৬। হামাসের ছোড়া রকেটে ১২ ইসরাইলির প্রাণও গেছে।