শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:০৫
শিরোনাম :
ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া-ইউক্রেন মুলাদীতে ছাত্রদলের সচেতনতামূলক ব্যানার সরালেন বিএনপি নেত্রী মিম্মুর ছেলে,নেতাকর্মীদের মাঝে অসন্তোষ! এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান

কর্মীদের বাসা থেকে কাজ করার সুযোগ দিচ্ছে ফেসবুক

অনলাইন ডেস্ক  করোনাভাইরাসের মহামারিতে বিশ্বব্যাপী ঘরে বসে কাজ করেছে মানুষ। সে কার্যক্রমের স্থায়ীত্ব দিচ্ছে ফেসবুক। প্রতিষ্ঠানটির কর্মীদের জন্য নতুন এক সুযোগ নিয়ে এলো তারা। ফেসবুক কর্মকর্তারা অফিসে না গিয়েও কাজ করতে পারবেন। গতকাল বুধবার (৯ জুন) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে ফেসবুক।

জানা যায়, সিদ্ধান্তটি কার্যকর হবে আগামী ১৫ জুন। দীর্ঘদিন অফিসে না এসেও কাজ করতে পারবেন কর্মকর্তারা। এমনকি অন্যদেশে থেকেও তারা কাজ করার সুযোগ পাবেন।

ফেসবুক কর্তৃপক্ষ জানায়, আমাদের বিশ্বাস করে কাজ সম্পাদন করাই মূল বিষয়। সেই কাজ কোন স্থান থেকে তা জরুরি নয়। আমরা চাই একজন কর্মকর্তা তার ক্যারিয়ারের সেরা সময় ফেসবুকে অতিবাহিত করুক। ঠিকভাবে কাজ করলে তার অবস্থান নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। সে চাইলে অফিসের বাইরে অন্য কোনো জায়গা থেকে দীর্ঘদিন কাজ করতে পারবেন।

করোনাভাইরাসের মহামারি সংকট কাটিয়ে ১ বছরের বেশি সময় পরে খুলেছে ফেসবুক অফিস। তবে কর্মীদের নিজ বাড়ি বা অন্য স্থান থেকে কাজ করার সুযোগ অব্যাহত রেখেছে তারা। এই সিদ্ধান্তের ফলে সামাজিক যোগাযোগমাধ্যমটি আরও বেশি কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।