মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:০০
শিরোনাম :
সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী

মস্তিস্কে অস্ত্রোপচারে মিলল ক্রিকেট বলের সমান ব্ল্যাক ফাঙ্গাস

অনলাইন ডেস্ক  ৬০ বছরের বৃদ্ধের মস্তিষ্ক থেকে অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হলো ক্রিকেট বলের আকারের ব্ল্যাক ফাঙ্গাস।

শুক্রবার ভারতের ইন্দিরা গান্ধী মেডিকেল সায়েন্স ইনস্টিটিউটের (আইজিআইএমএস) চিকিৎসকরা সফল অস্ত্রোপচারের মাধ্যমে এ ব্ল্যাক ফাঙ্গাস বের করে আনেন।

ভারতীয় গণমাধ্যম জি নিউজের খবরে বলা হয়, পাটনার জামুই এলাকার বাসিন্দা অনিল কুমারের এ অস্ত্রোপচার চলে টানা তিন ঘণ্টা ধরে।

চিকিৎসকদের দাবি, অনিল এখন সুস্থ হওয়ার পথে।

শনিবার আইজিআইএমএসের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. মনীশ মণ্ডল বলেন, মস্তিষ্কের ভেতরে এ রকম ভয়ঙ্কর আকার নেওয়া কোনো শ্লেষ্মার (Mucormycosis) খবর আগে পাওয়া যায়নি।

ডা. মণ্ডল বলেন, রোগীর সিটিস্ক্যান এবং এমআরআই পরীক্ষায় দেখা গেছে, তার মস্তিষ্ক মারাত্মকভাবে শ্লেষ্মায় আক্রান্ত হয়েছে। একটি ক্রিকেট বলের আকারের ব্ল্যাক ফাঙ্গাস ছাড়াও তার মস্তিষ্ক থেকে প্রায় ১০০ মিলিগ্রাম টিউমার বের করা হয়।

তিনি আরও বলেন, ডা. ব্রজেশ কুমারের নেতৃত্বে চিকিৎসকের দল সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেন। এতে রোগীর চোখ ক্ষতিগ্রস্ত হয়নি।

ডা. ব্রজেশের দাবি, ছত্রাকটি রোগীর নাক দিয়ে প্রশ্বাসের মাধ্যমে মস্তিষ্কের সম্মুখভাগে প্রবেশ করেছিল। এটি দ্রুত ছড়িয়ে পড়ার কারণে তিনি মৃগীতে আক্রান্ত হন।

দুই সপ্তাহ আগে অনিল করোনাপরবর্তী সমস্যায় পড়েন। মাঝে মধ্যেই সাময়িক অজ্ঞান হয়ে পড়ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে তাকে আইজিআইএমএস-হাসপাতালে ভর্তি করা হয়।