সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৯:১৬
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

সৌদিতে শপিংমলে ঢুকতে টিকা নিতে হবে

অনলাইন ডেস্ক  করোনা ভাইরাসের ভ্যাকসিন এখনও যারা নেননি তারা সৌদি আরবের শপিং মলসহ কোনও বাণিজ্যিক পণ্য বিক্রয়ের স্থলে প্রবেশ করতে পারবেন না। আগামী ১ আগস্ট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে।

সংবাদ মাধ্যম গালফ নিউজের বরাতে জানা যায়, দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল রাহমান আল হুসেইন রবিবার (১৩ মে)এ তথ্য জানিয়েছেন।

আল হুসেইন বলেন, ‘যারা করোনাভাইরাসের ভ্যাকসিনের অন্তত একটি ডোজ নিয়েছেন তারা শপিং মলে প্রবেশ করতে পারবেন।’ শুধু শপিং মলই নয়, এই নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে অন্য প্রায় সকল ক্ষেত্রে। ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরাই অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক, বিনোদনমূলক ও খেলাধুলার কার্যক্রমে অংশ নিতে পারবেন।

কোনো সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবসা অথবা অন্য কাজে প্রবেশের ক্ষেত্রেও শুধু ভ্যাকসিন গ্রহণকারীরাই অনুমতি পাবেন। এছাড়া সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং গণপরিবহনের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ৪৮ দিন পর কার্যকর হতে যাওয়া এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সৌদির জনগণকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করার জন্য। এছাড়া এর মাধ্যমে করোনার সংক্রমণরোধও সম্ভব হবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ।

আল হুসেইন আরো জানান, জনসমাবেশ সৃষ্টি করতে পারে এমন চারটি পদক্ষেপের ওপর নিষেধাজ্ঞা আগের মতোই কার্যকর থাকবে। এগুলো হলো- অনুষ্ঠানে সেলিব্রিটিদের আমন্ত্রণ জানানো, দোকান অথবা মার্কেটে অনুষ্ঠানের আয়োজন করা, বাণিজ্যিক প্রতিযোগিতা যেখানে প্রতিযোগিদের সশরীরে উপস্থিত হতে হয় এবং পণ্য বা সেবার উদ্বোধনের জন্য অনুষ্ঠান করা।