মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:৪৯
শিরোনাম :
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে মাস্ক পরতে বলায় দোকানীকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক  করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বিশ্বব্যাপী মাস্ক ব্যবহারে সচেতন কার্যক্রম চলছে। অথচ সেই সচেতনতামূলক কাজটি করতে গিয়েই প্রাণ হারালেন এক দোকানের ক্যাশিয়ার। গতকাল সোমবার (১৪) ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে।

জানা যায়, এ ঘটনায় হামলাকারীসহ দোকানের এক প্রহরীও গুরুতর আহত হয়েছে। হামলাকারীর নাম ভিক্টর টাকার। দোকানে মাস্ক ছাড়াই সে প্রবেশ করেছিলো। দায়িত্বরত ক্যাশিয়ার তাকে মাস্ক পরিধান করতে বলার পরেই শুরু হয় বাক-বিতণ্ডা। এক পর্যায়ে ওই ক্যাশিয়ারকে গুলি করে টাকার। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ক্যাশিয়ারের।

দোকানে গুলি চালানোর পর হামলাকারীকে ঠেকাতে ভেতরে প্রবেশ করেন প্রহরী। এসময় তাকেও গুলি করে টাকার। কিন্তু গায়ে বুলেট ভেস্ট থাকায় প্রাণে বেচে যান তিনি। এসময় তাদের মধ্যে গুলি বিনিময়।

স্থানীয় পুলিশ জানায়, গোলাগুলির ঘটনায় দোকানের ক্যাশিয়ার নিহত হয়েছে। এছাড়া হামলাকারী ও প্রহরী আহত হয়েছে। তারা দুইজন আটলান্টার মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন আছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে।