বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:৪৫
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

উগ্রপন্থি ইহুদিদের পতাকা মিছিলের পক্ষে ইসরাইলের নতুন সরকার

অনলাইন ডেস্ক  ইসরাইলে বেনিয়ামিন নেতানিয়াহুকে সরিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন নাফতালি বেনেট। নেতানিয়াহুর সরকার উগ্রপন্থি ইহুদিদের পতাকা মিছিলের অনুমতি দিয়েছিল।

এবার নতুন সরকারের পক্ষ থেকেও উগ্রপন্থি ইহুদিরা পতাকা মিছিল করার সবুজ সংকেত পেল।

পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কার মধ্যেই সোমবার নতুন সরকার মিছিলের জন্য সবুজ সংকেত দিয়েছে। খবর আল অ্যারাবিয়া নিউজের।

খবরে বলা হয়, অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী ওমর বার-লেভের অফিস থেকে জানানো হয়, পুলিশ প্রস্তুত রয়েছে। আমরা সহাবস্থান নিশ্চিতে যা করা দরকার তা করব।

উগ্র ডানপন্থি এবং অবৈধ বসতি স্থাপনের সমর্থকদের মঙ্গলবার জেরুজালেমের ওল্ড সিটিতে মিছিলের অনুমতি দিয়েছিল নেতানিয়াহুর সরকার।

এর আগে হামাসের হুমকির কারণে নিরাপত্তার অজুহাতে এ মিছিল বাতিলও করা হয়েছিল।