মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ ইং, রাত ১০:২০
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

গাজায় ফের হামলা চালালো ইসরায়েল

অনলাইন ডেস্ক  যুদ্ধবিরতির মধ্যেই ফের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা থেকে ছোঁড়া আগুন বেলুনের জবাবেই হামলা চালানো হয়েছে বলে দাবি দখলদার জায়নিস্ট সেনাবাহিনীর।

বুধবার (১৬ জুন) সকালে এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এক বিবৃতিতে ইসরায়েল সেনাবাহিনী জানায়, গাজা সীমান্ত থেকে আগুন বেলুন ছোড়া হয় ইসরায়েলে। তাদের দাবি, হামাসকে লক্ষ্য করে তারা এ হামলাটি চালিয়েছে।

২১ মে যুদ্ধবিরতির পর এই প্রথম হামলা চালালো দখলদার ইসরায়েলি বাহিনী। সম্প্রতি দেশটিতে নতুন সরকার গঠন করেছে ডানপন্থী জাতীয়তাবাদী জামিনা পার্টির নাফতালি বেনেট। ফলে সমাপ্ত হলো বেঞ্জামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসন। জোট গঠনের শর্ত হিসেবে বেনেট ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।