মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:১৪
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ইব্রাহিম রাইসি

অনলাইন ডেস্ক  ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দেশটির প্রধান বিচারক ইব্রাহিম রাইসি। নির্বাচনের ফলাফল এখনো প্রকাশিত না হলেও প্রাথমিক ভোট গণনায় তিনি এতটাই এগিয়ে গেছেন যে অন্যদের জয়ের সম্ভাবনা আর নেই। শনিবার (১৯ জুন) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে এবারের নির্বাচনে প্রায় দুই কোটি ৮০ লাখ ভোট পড়েছে। এরমধ্যে এক কোটি ৭০ লাখের বেশি ভোট পেয়েছেন ইব্রাহিম রাইসি। তিনি কট্টরপন্থী হিসেবে পরিচিত।

২০১৯ সালে ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে রাইসিকে নিয়োগ দেন আয়াতুল্লাহ খোমেনি। ইরানের প্রভাবশালী ‘রেভুলোশনারি গার্ড’দেরও সমর্থন রয়েছে রাইসির পেছনে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করা রাইসি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আছেন। কয়েক দশক আগে রাজনৈতিক বন্দিদের হত্যার ঘটনায় তিনি জড়িত এমন সন্দেহে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।