বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৩
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

কোপা আমেরিকার বিরুদ্ধে বলায় ফুটবলার নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক  প্রথম ধাপের পর করোনার দ্বিতীয় ঢেউয়েও কাবু লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। এমন পরিস্থিতিতে দেশটিতে কোপা আমেরিকা আয়োজন করায় ক্ষেপেছেন ফুটবলার মার্সেলো মার্তিন্স।

কোপার আয়োজক দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সমালোচনা করেছিলেন তিনি।

এজন্য বলিভিয়ার এই ফরোয়ার্ডকে এক ম্যাচ নিষিদ্ধ ও ২০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, কোপায় অংশ নিয়ে ব্রাজিলে পা রেখেই করোনার কোপে পড়েন মার্তিনেস। তিনিসহ বলিভিয়ার তিন খেলোয়াড়ের কোভিড-১৯ টেস্টের ফল পজিটিভ আসে।

এরপর তার দল প্যারাগুয়ের বিপক্ষে দলের ৩-১ ব্যবধানে হেরে যায়।

এর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কনমেবলের কড়া সমালোচনা ৩৪ বছর বয়সি মার্তিন্স লেখেন, এমনটা করার জন্য ধন্যবাদ কনমেবল। দায় পুরাটাই তোমাদের। যদি কেউ মারা যায়, কি করবে তোমরা? তোমাদের কাছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তা হলো টাকা। একজন খেলোয়াড়ের জীবনের কি কোনো মূল্য নেই?

ইনস্টাগ্রামে এমন পোস্টের পর তোলপাড় শুরু হয়। ঝড় উঠে নেট দুনিয়ায়।

শাস্তির আশঙ্কায় ইনস্টাগ্রামের ওই পোস্ট মুছে ফেলে ক্ষমা চান মার্সেলো মার্তিন্স। এরপরও শাস্তি এড়াতে পারেননি।

নিষিদ্ধ থাকার কারণে বাংলাদেশ সময় শনিবার ভোরে চিলির বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে মাঠে নামতে পারেননি এই ফুটবলার।

আগামী শুক্রবার উরুগুয়ের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে খেলায় বাধা নেই এই ফুটবলারের।

প্রসঙ্গত, করোনাভাইরাসে ব্রাজিলে প্রায় পাঁচ লক্ষ মানুষ মারা গেছে। এখনও দেশটিতে দৈনিক শনাক্ত ও মৃত্যুর হার আশঙ্কাজনক।