বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:৩৫
শিরোনাম :
এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

বিয়ের দু’দিন পর স্বামীর সাবেক স্ত্রীকে কিডনি দান

অনলাইন ডেস্ক  স্বামীর সাবেক স্ত্রীর প্রতি অনেকের মনোভাব এতোটাই বিরূপ থাকে যে তার সাথে কথা বলা দূরে থাক মুখও দেখতে চান না অনেকে। কিন্তু বিয়ের মাত্র দুই দিন পর স্বামীর সাবেক স্ত্রীকে নিজের একটা কিডনি দান করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন এক মার্কিন নারী।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গত বছরের নভেম্বরে এই ঘটনা ঘটলেও সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি সামনে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে,গতবছরের ২২ নভেম্বর ডেবি নিল স্ট্রিকল্যান্ড নামে ওই নারীর জিম মার্থি নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়। এর আগে অবশ্য ১০ বছর ধরে চুটিয়ে প্রেম করছিলেন জিম-ডেবি। বিয়ে মাত্র দুই দিন পর জিমের সাবেক স্ত্রী মেলিনকে নিজের কিডনি দান করেন জিম। মেলিনের সাথে জিমের ২০ বছর আগেই বিচ্ছেদ হয়েছিল।

তবে বিচ্ছেদের পরও মেলিনের সঙ্গে জিমের সম্পর্ক ভালোই ছিল। একসাথেই সন্তানদের দায়িত্ব পালন করে আসছিলেন তারা।

সম্প্রতি মেলিনের কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হয়ে পড়ে। ওই সময় জিম-মেলিনের মেয়ে অন্তঃসত্ত্বা ছিলেন। অন্তঃসত্ত্বা মেয়েটি মা হারা হবে ভেবে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন ডেবি । তাই বিয়ের মাত্র দুই দিন পর মেলিনকে কিডনি দান করেন তিনি।

এ ব্যাপারে ডেবি বলেন, ‘ যেন ঈশ্বর আমাকে বলছিলেন, তোমার কিডনি ম্যাচ করেছে, তোমাকে এটা করতেই হবে। ওর মেয়ে অন্তঃসত্ত্বা। আমি চেয়েছিলাম জিম-মেলিনের মেয়ে যখন সন্তানের জন্ম দেবে তখন মেলিন যেন পাশে থাকতে পারেন।

বর্তমানে ডেবি ও মেলিন নিজেদের কিডনি বোন বলে ডেকে থাকেন। স্বামীর সাবেক স্ত্রীর সঙ্গে ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে ডেবির।