শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:০৫
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

যানজট কমাতে গাজীপুর-কমলাপুর রুটে বিশেষ ট্রেন চালু

ডেস্ক রিপোর্ট  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট এড়াতে এবং মানুষের দুর্ভোগ কমাতে রবিবার থেকে সকাল থেকে বিশেষ ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল সোয়া সাতটার দিকে গাজীপুরের জয়দেবপুর জংশন সহস্রাধিক যাত্রী নিয়ে তুরাগ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

গাজীপুরের জয়দেবপুর জংশন স্টেশনের মাস্টার মো. রেজাউল ইসলাম জানান, করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে বন্ধ থাকা ট্রেনগুলোর মধ্যে তুরাগ, কালিয়াকৈর ডেমু ও টাঙ্গাইল কমিউটার ট্রেন তিনটি চলাচল করবে। আজ সকাল ৭টা ১৫ মিনিটে তুরাগ ট্রেন ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে। আর ঢাকা থেকে তুরাগ ছাড়বে বিকাল ৫টা ২০ মিনিটে। টাঙ্গাইল কমিউটার ট্রেনটি সকাল ৮টা ২০ মিনিটে গাজীপুর থেকে ছেড়ে যায়। এটি আবার ঢাকা থেকে ছেড়ে আসবে সন্ধ্যা ছয়টায়। আর কালিয়াকৈর ডেমু ট্রেন গাজীপুর ছেড়ে যাবে বিকাল ৫টা ৩০ মিনিটে। পরদিন ঢাকা থেকে ছাড়বে দুপুর ১টা ৫০ মিনিটে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপির প্রচেষ্টায় গাজীপুরের যানজট এড়াতে এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্যে যাতায়াতের জন্য এ ট্রেন সার্ভিস চালু করা হয়।

গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটির সভাপতি প্রকৌশলী শামসুল হক জানান, যানজটে নাকাল গাজীপুরবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ ট্রেন সার্ভিস চালু হওয়ায় গাজীপুরবাসী রেলমন্ত্রী, যুবও ক্রীড়া প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ।

তিনি বলেন, ‘তুরাগ ট্রেনটি গাজীপুর থেকে ঢাকায় গিয়ে সারাদিন বসে থাকে। এ ট্রেনটিকে সেখানে বসিয়ে না রেখে আরও কয়েকবার যাত্রী পরিবহন করলে আরও অধিক সংখ্যক যাত্রী ঢাকায় যাতায়াত করতে পারতো।