শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৩৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

দক্ষিণ আফ্রিকায় ‘হীরা’র সন্ধানে মাটি খুঁড়ছেন অসংখ্য মানুষ!

অনলাইন ডেস্ক  মাটি খুঁড়তে গিয়ে একটি অচেনা পাথর হাতে উঠে আসে এক রাখালের। উজ্জ্বল ও সাদা বর্ণের এই পাথরটিতে সূর্যের আলো পড়লে জ্যোতি ঠিকরে পড়ছে। অবিকল হীরার মতো। কিন্তু এটি কীসের পাথর তা জানতেন না এই লোকটি। ঘটনাটি দক্ষিণ আফ্রিকার একটি গ্রামে।

খালাথি নামের ওই গ্রামে পশুপালকের আবিষ্কারের কথা চারদিকে ছড়িয়ে পড়ে। এরপরই ঘটে যায় অবাক কাণ্ড। ধনী হওয়ার লক্ষ্যে বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ এখানে মাটি খুঁড়তে চলে আসেন। সঙ্গে করে খোঁড়ার যন্ত্রও নিয়ে আসেন।

তাদের বিশ্বাস এই এলাকার মাটির নীচে অসংখ্য হীরা রয়েছে। যদিও সেখানে মাটি খুঁড়ে কোয়ার্জ ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা অনলাইন।

জানা গেছে, দক্ষিণ আফ্রিকার খালাথি গ্রামে একটি বিস্তৃত ফাঁকা মাঠ রয়েছে। সেখানে সাধারণত মানুষের তেমন যাতায়াত নেই। এটি গৃহপালিত পশুদের চারণক্ষেত্র হিসেবেই ব্যবহার হয়ে আসছে। সম্প্রতি সেখান থেকেই মাটি খুঁড়তে গিয়ে হীরার মতো উজ্জ্বল পাথরের খোঁজ পায় এক রাখাল।

হীরা খুঁজতে এসে অনেকেই দেখতে উজ্জল বিভিন্ন পাথর উদ্ধার করেছেন। কিন্তু সেগুলো হীরা কিনা তা এখনো বলা যাচ্ছে না। মাটি খোঁড়ার কাজ শুরু করেছে একাধিক হীরা উত্তোলক সংস্থাও। দক্ষিণ আফ্রিকা সরকার সেখানে ভূতত্ত্ববিদদের একটি দলকেও পাঠিয়েছে।