বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং, রাত ৮:৫২
শিরোনাম :
এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

দেশে সোমবার থেকে ফাইজারের টিকা দেওয়া শুরু

ডেস্ক রিপোর্ট  করোনা ভাইরাস রোধে সোমবার (২০ জুন) থেকে দেশে ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া শুরু হচ্ছে। রবিবার (২০ জুন) করোনা বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা বিতরণ কমিটির সদস্য অধ্যাপক শামসুল হক।

তিনি জানান, প্রাথমিকভাবে রাজধানীর তিনটি হাসপাতালে ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা দেওয়া শুরু হবে। হাসপাতালগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

তিনি আরও জানান, ইতোমধ্যে কোভ্যাক্স থেকে ফাইজার বায়ো-এনটেকের এক লাখ ৬২০ ডোজ টিকা দেশে এসেছে। উল্লিখিত তিনটি হাসপাতালে আগে যারা টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন তারাই শুধু এই টিকা পাবেন। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তাদের টিকা দেওয়া হবে।