বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৯:৫১
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

আজ থেকে বৃস্টি কমার সম্ভাবনা রয়েছে

ডেক্সরিপোর্ট:গত পাঁচ দিন ধরে দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হচ্ছে। গতকাল শনিবার খুলনায় ভারী বৃষ্টিতে শহরের বেশির ভাগ এলাকা তলিয়ে গেছে। চলতি বছরের মধ্যে এই শহরে এটাই সর্বোচ্চ বৃষ্টিপাত।

পটুয়াখালীর খেপুপাড়ায় ছিল দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত—২২১ মিলিমিটার, যা এই বছরের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড।

টানা এই বৃষ্টির পর আজ রোববার থেকে সারা দেশে বৃষ্টি কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের পূর্বাভাস, বৃষ্টি কমলেও আজ দেশের বেশির ভাগ এলাকায় মৃদু থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি। সেই সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতেরও আশঙ্কা আছে। এভাবে টানা দুই–তিন দিন চলতে পারে। সামান্য বাড়তে পারে রাত ও দিনের তাপমাত্রা।

অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, দেশের ওপরে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় গত চার–পাঁচ দিন ধরে টানা বৃষ্টি হয়েছে। আজ থেকে বৃষ্টি কমতে শুরু করবে। আবার মাসের শেষের দিকে বৃষ্টি বাড়তে পারে।