বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:৪৩
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

বরিশালে ৫৪৯ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরণ

ডেস্ক রিপোর্ট  মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার দেশের অসহায় দরিদ্র ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরন কার্যক্রম ভিডিও কনফারেন্সেরে মাধ্যমে উদ্ধোধনের পর দ্বিতীয় দফায় বরিশাল জেলার ১০ উপজেলার ৫৪৯ গৃহ ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর বিতরণ করা হয়েছে।

বরিশাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রোববার (২০ জুন) বেলা ১১টায় আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় বরিশাল জেলায় ৫৪৯ ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে নব নির্মিত প্রধানমন্ত্রীর উপহারে এ জমি সহ ঘরের দলিলপত্র হস্তান্তর করেন বরিশাল সিটিকর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, বরিশাল রেঞ্জ ডিআইজ এস এম আক্তারুজ্জামান, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ও বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও সাবেক এমপি এডভোকেট তালুকদার মো. ইউনুস।

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপকারভোগী পরিবার সহ সংশ্লিস্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।